Global Sylhet24
প্রকাশ : Jul 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সাড়ে ৫ কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য আটক করেছে। এর মধ্যে রয়েছে শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস ও চকলেট।

 

সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি বাড়ি থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

 

বিজিবি জানায়, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং পুলিশ সদস্যসহ বিজিবি সদস্যরা হরিণাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে অভিযান চালান। অভিযানে মালিকবিহীন ৪২৮৬টি ভারতীয় শাড়ি, ১৩টি লেহেঙ্গা, ৪৯৯২টি কসমেটিকস সামগ্রী ও ২০১২০টি চকলেট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

 

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গত এক মাসে ২৮ বিজিবি ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করেছে।

 

আটককৃত শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস ও চকলেট শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

2

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

12

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

15

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

16

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

17

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

18

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20