Global Sylhet24
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ বিএনপির প্রবীণ রাজনীতিবিদ আব্দুল লতিফ জেপি'র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদকঃ- সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, ব্রিটিশ সরকারের সাবেক ম্যাজিস্ট্রেট আলহাজ্ব আব্দুল লতিফ জেপি আর নেই। আজ সোমবার দুপুরে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি..রাজিউন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ কন্যা, ১০ ভাইবোনসহ অসংখ্য আত্মীয় স্বজন,গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সুনামগঞ্জ পুরাতন কোর্ট মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর দিরাই উপজেলার পুকিডর মাদ্রাসা মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে প্রয়াতের সহোদর,সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মো. সুজন আহমেদ জানিয়েছেন।

জানা গেছে, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের কৃতি সন্তান আব্দুল লতিফ জেপি দীর্ঘদিন ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি দেন। 

তিনি ১৯৮৯ সালে বার্মিংহাম বিএনপির সহসভাপতি, ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত বার্মিংহাম বিএনপির সভাপতি পরবর্তীতে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। দেশে ফিরে সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল লতিফের সামাজিক কর্মকান্ডে এক সময় ব্রিটিশ সরকার তাকে জাস্টিস অফ দ্য পিস (জেপি) পদকে ভূষিত করে। সুনামগঞ্জ জেলা শহরের মুক্তারপাড়ায় বসবাসকারী আব্দুল লতিফ জেপি সুনামগঞ্জ-৪ (সদর-বিশম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন পেতে তৎপরতা চালান। যুক্তরাজ্যের পাশাপাশি তিনি বাংলাদেশেও বসবাস করতেন। সম্প্রতি তার শারীরিক অসুস্থতার দরুন তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে তিনি না ফেরার পথে পাড়ি দেন।

আব্দুল লতিফ জেপি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এর মামা।

এদিকে,প্রবীণ বিএনপি নেতা আব্দুল লতিফ জেপির মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

1

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

2

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

6

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

7

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

18

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

19

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

20