Global Sylhet24
প্রকাশ : May 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ থেকে কারা বিএনপিতে যোগ দিতে পারবে, জানালেন রিজভী

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর হত্যা মামলায় দলটির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনাসহ অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এ অবস্থায় পিঠ বাঁচাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেওয়ার খবরও গণমাধ্যমে এসেছে। 

তবে, এতদিন বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা না থাকলেও এবার বিষয়টি পরিষ্কার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো এক সময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার- এটাকে পছন্দ করে না। যারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা বিএনপির সদস্য হতে এবং যোগ দিতে পারবে।

রিজভী বলেন, আমরা সমাজের ফ্রেশ মানুষ চাচ্ছি। এরমধ্যে কেউ শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, কৃষক ও শ্রমিকও হতে পারেন। এ ক্ষেত্রে দেখতে হবে তিনি আমাদের আদর্শ বিশ্বাস করেন কি না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আগামী এক মাস (১৫ মে থেকে ১৫ জুলাই) পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি, ১ কোটির অধিক প্রাথমিক সংগ্রহ করবো, ইনশাআল্লাহ।

রিজভী বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ যেমন যারা বিএনপিকে পছন্দ করেন, বিএনপিমনা, জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করেন তারা আগ্রহী হয়ে বিএনপির সদস্য হবেন-এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ, শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসন না থাকায় এখন অনেকেই এগিয়ে আসবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

8

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

16

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

17

বছর ঘুরে আজ খুশির ঈদ

18

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

19

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

20