Global Sylhet24
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ডিবির অভিযান: ৪২২টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

সিলেট নগরের করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মোবাইল ফোন চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।তিনি জানান, গ্রেফতারকৃত ৪ জন সিলেটে মোবাইল ফোন চোর চক্রের হোতা।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ সুরমার মোমিনখালা এলাকায় তানভীর নামে একজনের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ঘরের ভেতর থেকে ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে তানভীরসহ কয়েকজন পালিয়ে যায়। পরে মো. সুজ্জাদ নামে একজনকে আটক করে। এই মোবাইল ফোনগুলি চোরাই বলে পুলিশের কাছে স্বীকার বলে জানান পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার জানান, একইদিনে (বৃহস্পতিবার) ভােরে দক্ষিণ সুরমার শিববাড়ির জৈনপুরে চোরাই মোবাইল চত্রের ‘মূল হোতা’ আব্দুস শহীদের বাসায় অভিযান চালিয়ে ২০৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর নগরের বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেটের ৩য় তলার স্মার্ট ফোন গ্যালারিতে অভিযান চালিয়ে আরও ১৫৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সবমিলিয়ে ৪২২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও ৪ জনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, সিলেটে যে পরিমাণ মোবাইল চুরি হয় সে তুলনায় উদ্ধারের পরিমাণ খুব সামান্য। তবে আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম বেগবান করার চেষ্টা করছি।

গ্রেফতারকৃত চোরক্রের হোতা আব্দুস শহীদের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

19

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

20