Global Sylhet24
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। 

রোববার দুপুরে উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে এবং বিদ্যুৎ অফিসের সাবেক কর্মচারী।

স্থানীয়রা জানান, নিহতের ছেলে শিমুল খান (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই মাদকের জন্য পিতার কাছে টাকা চাইতেন এবং টাকা না পেলে মারধর করতেন।

নিহতের ভাই দুলাল খান জানান, “দীর্ঘদিন ধরে শিমুল মাদকের টাকার জন্য ভাইকে নির্যাতন করতো। রোববার দুপুরে আবারও টাকা চাইলে ভাই না করায় রাগে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে শাহ আলম খাটিয়ালপাড়া গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছিলেন। সিকদার বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে ছুরিকাঘাত করে শিমুল। পরে স্থানীয়রা শাহ আলমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, “ঘটনার পরপরই ঘাতক শিমুলকে আটক করা হয়েছে। এটি পারিবারিক দ্বন্দ্ব ও মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।”

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

বছর ঘুরে আজ খুশির ঈদ

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

9

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

10

আজ মহান স্বাধীনতা দিবস

11

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

17

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

18

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20