Global Sylhet24
প্রকাশ : Jun 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ছিনতাইয়ের কবলে ব্যাংক কর্মকর্তা, অর্থ উদ্ধারসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ শহরের মাসকান্দা বাইপাস সড়কে এক ব্যাংক কর্মকর্তার ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে টাকা, মোবাইল ও কার্ডসহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন (২০২৫) রাত সাড়ে ৮টার দিকে। ভুক্তভোগী মো. মনিরুল হক (৩১) আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ময়মনসিংহ শাখায় অফিসার হিসেবে কর্মরত। ওইদিন রাতে কর্মস্থল থেকে অটোরিকশায় বাসায় ফেরার পথে মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন বাইপাস এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে।

এজাহার অনুযায়ী, ছিনতাইয়ে জড়িতদের মধ্যে আছেন—তানভির হাসান ওরফে অন্তর (২৫), মিলন (২৫), সাব্বির আহম্মেদ (২৩) এবং আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি। তারা ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মনিরুলের কাছ থেকে নগদ ২,৫০০ টাকা, স্যামসাং গ্যালাক্সি এফ৫২ মডেলের একটি মোবাইল, মানিব্যাগ ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা কার্ডের পিন ব্যবহার করে ৫১ হাজার টাকা তুলে নেয়।

মনিরুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালী থানার পুলিশ তৎপরতা শুরু করে।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার ৩ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এসআই আশিকুল ইসলাম তুহিন, এটিএসআই আশরাফ, রকিব, এএসআই মনোয়ার এবং মোবাইল ওয়ান টিম।

পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ভুক্তভোগীর মানিব্যাগ, মোবাইল, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

4

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

5

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

10

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

11

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

14

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

17

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

18

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20