Global Sylhet24
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের লু ট হওয়া অস্ত্র বালুর স্তূপ থেকে উদ্ধার।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের লুট হওয়া একটি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার বেতবাড়ি থানার পাড় উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে বালুর স্তূপ থেকে সেগুলো উদ্ধার করা হয়।



জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা খেলা করার সময় বিদ্যালয় মাঠের দক্ষিণ পূর্বপাশে বালুর স্তূপে একটি বন্দুক দেখে শিক্ষকদের জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য ফুলবাড়িয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে বালুর স্তূপ থেকে মরিচা ধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। শর্টগানের বাটে বিডি-২০১৮ লেখা রয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতবাড়ি মাঝির ঘাট ভায়া এনায়েতপুর পাকা সড়কের পাশে থানার পাড় উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারির ঘেঁষে ভেতরে বালুর স্তূপে বন্দুকটি কেউ রেখে গেছে। পুলিশের ধারণা, ৫ আগস্টের দিন পুলিশের এই অস্ত্রটি কোথাও থেকে লুট করা হয়েছিল।


ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রুকনুজ্জামান বলেন, বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে বালুর স্তূপ থেকে একটি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

1

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

17

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

18

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

19

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

20