Global Sylhet24
প্রকাশ : Jun 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে হত্যার পর ৩ টুকরো করে বালুচাপা, প্রতিবেশী গ্রেফতার

রাজধানীর সবুজবাগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর মরদেহ তিন টুকরো করে বালুর নিচে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. আজাহার নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।এদিন বেলা ১১টার দিকে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ডিবির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির পেশায় প্লাস্টিকের বোতলের ব্যবসায়ী ছিলেন।

ওসি ইয়াসিন আলী বলেন, সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে একটি বালুর স্তূপে তল্লাশি চালিয়ে টুকরো করা মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তিনি জানান, এ ঘটনায় তদন্তে প্রাপ্ত আজাহার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এছাড়া ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত জাকিরের ভাই শফিকুল বলেন, আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। গত বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আজ তার এমন করুণ অবস্থায় মরদেহ পাওয়া গেলো। আমি এর সঠিক বিচার চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

2

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

3

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

6

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

7

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

17

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

18

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

19

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

20