Global Sylhet24
প্রকাশ : Jun 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেফতার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান (৩৫) কে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্রে জানা গেছে, ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে দায়ের করা এক মামলায় টিপু সুলতান ১ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমার সম্পূর্ণ এইচডি সংস্করণ অবৈধভাবে পাইরেসি করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন, যা কপিরাইট আইন লঙ্ঘনের শামিল।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, "জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়। দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আমরা সর্বদা তৎপর।"

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, "গ্রেপ্তার টিপু সুলতান জিজ্ঞাসাবাদে পাইরেসির ঘটনা স্বীকার করেছেন। এটি একটি সুসংগঠিত চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"

জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

8

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

11

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

12

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

13

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

14

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

15

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

16

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

17

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

20