Global Sylhet24
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় দেশে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও অবৈধ মজুদ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সুনামগঞ্জের বিভিন্ন তেল ডিপোতে বিজিবি মোতায়েনের পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোর নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে ১.৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে একটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা তদারকি ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছেন। এছাড়াও সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে ৩টি এলসি পয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে।

১ এপ্রিল (সোমবার) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানকালে সাচনা বাজারের একটি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত দুই হাজার আশি লিটার ডিজেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তেল পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়ায় সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র তেলের বাজার অস্থির করতে অবৈধ মজুদ ও পাচারের চেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা রুখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আজকের এই বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার আমাদের নিয়মিত অভিযানেরই একটি অংশ। জনস্বার্থে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

1

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

2

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

3

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

8

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

11

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

12

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20