Global Sylhet24
প্রকাশ : Jun 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ছুরিকাঘাতে ছাত্রদল নেতাকে হত্যা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মো. হুমায়ন কবীর (২১) নামে ছাত্রদল এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

শুক্রবার বিকেল পৌনে ছয়টার দিকে সহনাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ন ওই গ্রামের মো. আব্দুল কাইয়ূমের ছেলে এবং সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করলে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে সহনাটি গ্রামে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হুমায়ন কবীরকে হত্যা করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পেছনে একাধিক সম্ভাব্য কারণ উঠে এসেছে। গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক বলেন, “পূর্বশত্রুতার জেরে হুমায়নকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, হুমায়ন কবীর এলাকায় চিহ্নিত এক মাদক কারবারি রাসুকে মাদক বিক্রি করতে নিষেধ করেছিলেন। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হুমায়নের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”

তিনি আরও জানান, অগ্নিসংযোগের ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

1

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

2

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

8

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

9

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

10

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

15

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

20