Global Sylhet24
প্রকাশ : May 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ল ৬ দোকান

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আগুনে পুড়েছে ছয়টি দোকান। গতকাল বৃহস্পতিবার (১ মে) রাত পৌনে ১২টায় উপজেলার মহিষখলা মাঝবাজারে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মুক্তার হোসেন বলেন, দোকান বন্ধ করে বাড়িতে ছিলাম। হঠাৎ করে ঘরের ভেতর আগুনের ধোঁয়া দেখে বাজারের পাহারাদার আমাকে ফোন দেয়, এসে দেখি মূহূর্তের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।

তবে আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্টসার্কিট থেকে হতে পারে।

বাজারের আরেক ব্যবসায়ী মো. হযরত আলী বলেন, মধ্যনগরে ফায়ার সার্ভিস না থাকায় পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আসার পূর্বে   ব্যবসায়ী, সাধারণ জনতা, জনপ্রতিনিধিরা আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মো. মুক্তার হোসেন, হেলাল মিয়া, মোবারক হোসেন, কলন্দর মিয়া, মিজানুর রহমান ও শাহজাহান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা উপজেলা প্রশাসনকে অবগত করেছি। পরে পার্শ্ববর্তী কলমাকান্দা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

5

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

8

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

আজ মহান স্বাধীনতা দিবস

13

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

16

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20