Global Sylhet24
প্রকাশ : May 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ : ওসিসহ আহত ৪০

হবিগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জ শহরে ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) যাত্রী উঠানো নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।


সোমবার (১২ মে) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ সংঘঠিত হয়।
 


প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা জানান, শায়েস্তানগর পয়েন্ট বহুলা ও শায়েস্তানগর এলাকার যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সাথে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি মাইকে ঘোষণা দিয়ে আত্মীয়স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়। আর এতে করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।


আহতদের মধ্যে- বাপ্পি মিয়া, রুখন মিয়া, সুমন মিয়া, শাওন খান, আব্দুস সালাম, মুরাদ মিয়া ও গোলাম মাহবুবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

7

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

14

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

15

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

20