Global Sylhet24
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত ব্যাক্তি দিরাই উপজেলার আজিম উদ্দিনের ছেলে হারিছ মিয়া (৩৫) এবং তার স্ত্রী আহত কাঞ্চন মালা (২৫)। 


 

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ঘরের বেড়া দেয়ার কাজ করছিলেন হারিছ মিয়া। এ সময় হঠাৎ বিদ্যুতের একটি ছেঁড়া তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী কাঞ্চন মালাও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে উন্নত  চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

7

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

8

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

11

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

12

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

13

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

17

আজ মহান স্বাধীনতা দিবস

18

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

19

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

20