Global Sylhet24
প্রকাশ : May 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন হবে কি না, সেটি আমার বিষয় না

নির্বাচন হবে কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি), তাঁর নয়।

শনিবার (১৭ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দফতরে চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন হবে কি না, সেটি আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা, তারা করবেন। নির্বাচন কমিশন আছে, তারা দেখবে। এটি আমার দায়িত্ব না, তাই আমার কোনও মাথাব্যথা নেই।’

সভায় চা শ্রমিকদের আর্থিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, বর্তমান বেতন-ভাতা যথেষ্ট নয়। তবে উৎপাদন ব্যয়ের তুলনায় চায়ের দাম অকশনে কম পাওয়ায় মালিকরা আর্থিক সংকটে রয়েছেন।

‘মালিকদের পকেটে যদি টাকা না থাকে, তবে জোর করে বেতন-ভাতা আদায় করা সম্ভব নয়,’ — বলেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা তপন দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালির সহসভাপতি শ্রীমতি বাউরি, গীতা রানী কানু, লক্ষ্মী গোয়ালা প্রমুখ।


চা শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের নির্বাচনসহ নানা সমস্যা তুলে ধরেন।

এর আগে এম সাখাওয়াত হোসেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত শিশুশ্রম নিরসন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

5

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

9

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

12

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

13

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

14

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20