Global Sylhet24
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না : কয়ছর এম আহমেদ

জাতীয় নির্বাচন এখন দেশের সর্বস্থরের জনগণের দাবি। একটি গণতান্ত্রিক সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশায় অন্তর্বর্তীকালীন সরকারের দিকে দেশের জনগণ তাকিয়ে আছে। নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা অনেক কঠিন।

তাই নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী 
কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি কয়ছর এম আহমেদ।
 
বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দপুর, শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এসময় কয়ছর আহমেদ আরও বলেন, গত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি তাই জনগণ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বিএনপি নির্বচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। একটি দ্রুত নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 


তিনি বলেন, আজকে যারা সংস্কারের দাবিতে গলা ফাঠাচ্ছেন সেই সংস্কার তারেক রহমান তার দূরদর্শী চিন্তাধারার মাধ্যমে ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করেছেন। ৫ আগস্টের পর নতুন রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় মেরামতে ৩১ দফার বাইরে আর কিছুই হতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হলে জনতার ভোটে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে গণমানুষের প্রত্যাশিত দেশ গঠনে ৩১ দফার প্রতিটি দফা বিএনপি বাস্তবায়ন করবে। এটি শুধু আমার আপনার অঙ্গীকার নয় এটি দেশ নায়ক তারেক রহমানের অঙ্গীকার ও স্বপ্ন। তাই আসুন সবাই মিলে বাংলার প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের স্বপ্ন ৩১ দফাকে পৌঁছে দেই। সভা শেষে এলাকার ঘরে ঘরে বিএনপির ৩১ দফা বিতরণ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

8

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

11

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

17

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

18

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20