Global Sylhet24
প্রকাশ : Apr 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ-বিক্ষোভ, ইসলামি চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘আমি আপনার উদ্বেগের প্রশংসা করি। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারেই পড়ে।’

এছাড়া ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে। মুখপাত্র ব্রুস জানান, এই পরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকেই ইস্যু করা হয়েছে এবং এটি একটি স্থানীয় আইনি বিষয়।

তিনি বলেন, ‘গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কীভাবে সমস্যার মোকাবিলা করবে। গত দুই দশকে আমরা দেখেছি, ভুল সিদ্ধান্ত কীভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে। তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

1

বছর ঘুরে আজ খুশির ঈদ

2

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

3

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

4

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

5

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

6

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

7

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

20