Global Sylhet24
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী

সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিষদগুলোর কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করতেই এই নতুন নিয়োগ প্রদান করা হয়েছে।

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি রাজনৈতিক জীবনে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে তিনি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সর্বশেষ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলীয় শৃঙ্খলা ও বৃহত্তর স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তা প্রত্যাহার করে নেন। ওই আসনে (সুনামগঞ্জ-৫) বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।

উল্লেখ্য, স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কার ও প্রশাসনিক স্থবিরতা কাটানোর অংশ হিসেবে রোববার সারা দেশের ৪২টি জেলা পরিষদে একযোগে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন এই নিয়োগের ফলে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পগুলোর তদারকি এবং গ্রামীণ অবকাঠামো সংস্কারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

2

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

7

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

8

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

9

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

17

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

20