Global Sylhet24
প্রকাশ : Jun 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার বাবু ব্রিকসের স্বত্বাধিকারী বাবুল আহমেদ বাবু (৬০) ও তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৮)। হালিমা ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

জানা যায়, বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বাড়ির পুকুরের পানিতে বিকেল ৪টার দিকে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত বাবুল আহমদ বাবুলের তিন মেয়ে এক ছেলের মধ্যে হালিমা দ্বিতীয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবারে জুড়ে চলছে আহাজারি। মৃত্যুর খবর পেয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহতের বাড়িতে এসে পরিবারকে সান্ত্বনা দেন। এছাড়া আত্মীয়স্বজনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের বাড়িতে ভিড় করেছেন।

সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, বাবুল আহমেদ ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে বাড়িতে বেড়াতে এসেছিলেন। মেয়েকে বাড়ির পুকুরে সাঁতার শেখাতে গিয়ে বিকেলে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

1

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

9

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

17

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20