Global Sylhet24
প্রকাশ : Aug 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা

নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি পাওয়ার পরই তফসিল চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, "চিঠি এখনো পাইনি সরকারের পক্ষ থেকে, তবে না পেলেও কমিশনের প্রস্তুতি রয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকেই ভোট হবে। যত কঠিন সময়ই আসুক, সবকিছু ঠিক থাকবে।"

নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করে সিইসি বলেন, "কমিশনের দায়িত্ব হবে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা। নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ দেখতে চায় ইসি। বিশ্ববাসীকে দেখাতে চাই যে কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।"

তিনি আরও জানান, ইসি ভোটারদের আস্থা ফেরাতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবে এবং জনগণকে কেন্দ্রে আনাই হবে বড় চ্যালেঞ্জ।

সিইসি বলেন, "নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এক মাসের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, সব স্টেকহোল্ডারের সঙ্গে বসবে ইসি।"

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরও ভালো হবে।

গুজব ও বিভ্রান্তি রোধে নির্বাচন কমিশন প্রযুক্তি ব্যবহার করবে জানিয়ে সিইসি বলেন, "এআই ব্যবহার করে কেউ যাতে গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে ইসি উদ্যোগ নিচ্ছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

আজ মহান স্বাধীনতা দিবস

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

19

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

20