Global Sylhet24
প্রকাশ : Jul 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজন রিমান্ডে

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আদালতে চাঁদাবাজ বলে স্লোগান দেওয়া হলে মাথা নিচু করে মুখ লুকান নেতারা।

রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া অন্য তিনজন হলেন—সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. ইব্রাহিম হোসেন।

আদালতে হাজির করা হলে উপস্থিত জনতা অভিযুক্তদের উদ্দেশ্যে ‘চাঁদাবাজ’, ‘চাঁদাবাজ’ বলে স্লোগান দিতে থাকেন। এতে মাথা নিচু করে রাখেন গ্রেপ্তার হওয়া ছাত্রনেতারা।

এর আগে গুলশান থানায় সিদ্দিক আবু জাফর নামে একজন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়। যাদের মধ্যে রিয়াদ ছাড়াও রয়েছেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং একজন অপ্রাপ্তবয়স্ক অভিযুক্ত মো. আমিনুল ইসলাম; যিনি আইনের সংঘাতে জড়িত শিশু হিসেবে মামলায় উল্লেখ রয়েছেন।

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

9

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

14

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

15

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

20