Global Sylhet24
প্রকাশ : Jun 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখায় বিএনপির কাউন্সিল: সভাপতি স্বপন, সম্পাদক শাহজাহান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের মাধ্যমে ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সহ-সভাপতি পদে আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলরের মধ্যে ৪৫৪ জন গোপন ভোটে অংশগ্রহণ করেন। 

সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একটানা ভোটগ্রহণ চলে। রাত ৮টার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়— সভাপতি পদে সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক আনিস আহমদ পেয়েছেন ২০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে শাহাজাহান উদ্দিন ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আবদুল মন্নান মেম্বার পেয়েছেন ১৫৩ ভোট। 

সহ-সাধারণ সম্পাদক পদে মাতাব উদ্দিন ২৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহিন উদ্দিন পেয়েছেন ১০৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আবদুল মন্নান রানা ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য দুই প্রতিদ্বন্দ্বী আবদুল মতিন পেয়েছেন ১৪০ ভোট এবং মো. জাকির হোসেন পেয়েছেন ৮২ ভোট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কাউন্সিলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

4

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

20