Global Sylhet24
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সীমান্তে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদদাতা, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার করমপুর সীমান্ত এলাকা থেকে ৫২-বিজিবির লাতু বিওপির একটি টহল দল তাদের আটক করে। 

আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং ছয় শিশু রয়েছে।


সূত্র জানায়, বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, প্রায় পাঁচ বছর আগে তারা কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান। সম্প্রতি তারা সেদেশের পুলিশের হাতে আটক হন। সোমবার (২৮ জুলাই) রাতে বিএসএফ তাদের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করে। 

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

1

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

2

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

3

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

4

আজ মহান স্বাধীনতা দিবস

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

17

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

18

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20