Global Sylhet24
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির মৃত্যুতে বিএনপির গভীর শোক

রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ বিপ্লবী শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) আর নেই।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখসারির যোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বৃহস্পতিবার দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, ঢাকা-৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। বিএনপি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে গণসংযোগ চলাকালে বিজয়নগর এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো হয়। গুলিটি তাঁর মাথায় বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয় এবং পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে আজ তিনি মৃত্যুবরণ করেন। ইতোমধ্যেই ইনকিলাব মঞ্চ ও তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

3

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

6

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

10

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

11

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

12

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

15

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

16

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

19

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

20