Global Sylhet24
প্রকাশ : Jun 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ মুজিবের মতো হাসিনাও একদলীয় ব্যবস্থার পুনর্প্রবর্তন করেছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিবুর রহমানের মতো তার কন্যা শেখ হাসিনাও একদলীয় শাসন ব্যবস্থার পুনর্প্রবর্তনের পথ বেছে নিয়েছেন। নানা কালাকানুন প্রণয়ন করে তারা সাংবাদিক ও সংবাদপত্রের ওপর দমন-পীড়ন চালিয়েছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। সেদিন সব রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামে চরম কর্তৃত্ববাদী একদলীয় শাসন কায়েম করা হয়। মাত্র চারটি দলীয়পন্থী সংবাদপত্র রেখে বাকিদের বন্ধ করে দেওয়া হয়। এতে শত শত সংবাদকর্মী বেকার হয়ে পড়েন এবং তাদের পরিবারে নেমে আসে অনিশ্চয়তা।

তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল ভৌগলিক স্বাধীনতার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত হলো মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা-পরবর্তী শাসকগোষ্ঠী তা লঙ্ঘন করে বাকশাল কায়েম করে জনগণের অধিকার হরণ করে।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং বাকশালের অগণতান্ত্রিক কালাকানুন বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন।

তিনি অভিযোগ করেন, পরবর্তীতে শেখ হাসিনা সরকার একই পথে হেঁটে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ একের পর এক ‘ড্রাকোনিয়ান আইন’ পাস করে মতপ্রকাশের স্বাধীনতাকে বন্দী করেছে। সত্য উচ্চারণ করলেই সাংবাদিকদের ওপর নেমে এসেছে দমন-পীড়ন।

তারেক রহমান আরও বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ফিরে পেলেও এখনও তা পুরোপুরি মুক্ত নয়। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব সম্ভব নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

5

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

11

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

14

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

15

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

19

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

20