Global Sylhet24
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের আত্মপ্রকাশের দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। পাকিস্তানি বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল নিয়াজি তার বাহিনীর সব সদস্য নিয়ে আত্মসমর্পণ করেন এদিন।

১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্ত্বিতে ভারতীয় উপমহাদেশকে ভারত-পাকিস্তান এই দুই অংশে ভাগ করে ব্রিটিশ রাজ। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পূর্ব পাকিস্তান নামে  আত্মপ্রকাশ করে বর্তমান বাংলাদেশ। পাকিস্তান রাষ্ট্রের অধীনে পূর্ব পাকিস্তানের ২৩ বছরের ইতিহাস পশ্চিম পাকিস্তানের হাতে শোষণের ইতিহাস। 

১৯৭০-এর ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হলেও পশ্চিম পাকিস্তানের শাসকরা বাঙালিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার নামে টালবাহানা শুরু করে। বাঙালির নির্বাচিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১-এর মার্চে জাতি শুরু করে অসহযোগ আন্দোলন। 

২৫ মার্চ রাতে নিরস্ত্র নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি সামরিক জান্তা। ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের ডাক দেন বঙ্গবন্ধু। ১৬ ডিসেম্বর বিকালে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তানি বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল এ এ কে নিয়াজি।


গৌরবময় বিজয়ের ৫৪ বছর পূর্তির দিন আজ। মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। আজ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

3

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

4

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

5

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

6

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

7

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

12

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

17

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20