Global Sylhet24
প্রকাশ : Jun 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ শিশু রয়েছে। 

এর আগে গত ২৪ মে রাতে বিএসএফ বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করেছিল। পরে বিজিবি  তাদের আটক করে পরিচয় শনাক্তের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদের  স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়।


বিজিবির কড়া নজরদারির পরও বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন অব্যাহত রয়েছে। এতে সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে বড়লেখা সীমান্ত দিয়ে এ পর্যন্ত মোট ২৮৫ জনকে পুশইনের সময় আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার নিউ পাল্লাথল বিওপি সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। পরে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে এলাকাবাসীর সহায়তায় বিজিবি তাদের আটক করে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করছে। 

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ শুক্রবার বিকেলে বলেন, বিজিবি তাদের স্থানীয় একটি স্কুলে রেখেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। 

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ জানান, শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

3

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

10

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

18

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

19

বছর ঘুরে আজ খুশির ঈদ

20