Global Sylhet24
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ ডাকাত গ্রেফতার

মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেলের নেতৃত্বে একদল পুলিশ আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোমাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট (হাসামপুর) গ্রামের সেলিম মিয়া ওরফে হেলিম মিয়া ওরফে ছিকন আলী (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর পাচাউন গ্রামের শাহ ইকবাল হোসেন ওরফে শাহ পরান ওরফে রূপন মিয়া (৩৭), মৌলভীবাজার সদর থানার শ্রীরাইনগর গ্রামের মবিল খান (৪৮),
সিলেট জেলার বালাগঞ্জ থানার নসিয়ারপুর (নসিবপুর) গ্রামের শাহেদ মিয়া (২৬) এবং মৌলভীবাজার সদর থানার পতন (শাহবন্দর) গ্রামের মো. অভি (২৪)।

অভিযানকালে ডাকাতদের ব্যবহৃত প্রাইভেট কারের ভেতর থেকে ১টি কাটার মেশিন, ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি লোহার পাইপ, ১টি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট দীর্ঘ একটি রশি জব্দ করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের অধিকাংশের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

এ ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি) একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

3

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

7

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

8

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

12

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

13

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

14

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

20