Global Sylhet24
প্রকাশ : Jun 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার কা রা গা রে ব্যতিক্রমধর্মী ঈদ আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী খাবার ও সাক্ষাতের বিশেষ ব্যবস্থা। ঈদের দিনটি ছিল আলোকসজ্জা, বিশেষ খাবার এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগে এক ভিন্নমাত্রার দিন।


কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের সকাল শুরু হয় বন্দিদের জন্য পায়েস ও মুড়ি দিয়ে। দুপুরে পরিবেশিত হয় পোলাও, মুরগির রোস্ট, গরু বা খাসির মাংস, সালাদ, পান-সুপারি এবং মিষ্টান্ন। রাতে ছিল সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা। ঈদের আনন্দ আরও বাড়াতে ৭ থেকে ১০ জুনের মধ্যে বন্দিদের আত্মীয়স্বজনের সঙ্গে একবার সাক্ষাত এবং মোবাইলে কথা বলার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি ৮, ৯ ও ১০ জুনের মধ্যে একবার বাড়ি থেকে রান্না করা খাবার আনতে দেওয়া হয়।

 

শুধু বন্দিরাই নয়, সাক্ষাতে আসা স্বজনদের জন্যও ছিল আপ্যায়নের ব্যবস্থা। কারা কর্তৃপক্ষ তাদের মিষ্টি, সেমাই ও মুড়ি দিয়ে অভ্যর্থনা জানায়।

 

মৌলভীবাজার জেলা কারাগারের জেলার কাজী মাজহারুল ইসলাম জানান, 'বন্দিরাও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ আয়োজন করা হয়েছে।'

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

1

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

6

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

13

বছর ঘুরে আজ খুশির ঈদ

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20