Global Sylhet24
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণসংবর্ধনা শেষে অসুস্থ মায়ের পাশে তারেক রহমান

সাড়ে ১৭ বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে মাতৃভূমিতে ফেরার পর আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলো দেশবাসী। পূর্বাচলে আয়োজিত বিশাল গণসংবর্ধনা শেষে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। তার আসার কিছুক্ষণ আগেই স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান হাসপাতালে উপস্থিত হন। 

হাসপাতাল গেটের সামনে পৌঁছানোর পর বাস থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এসময় প্রিয় নেতাকে একনজর দেখতে আসা হাজারো নেতাকর্মীর বাঁধভাঙা উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে হাসপাতাল এলাকা।

এর আগে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান তাঁর হৃদয়ের আকুতি প্রকাশ করে বলেন, “সন্তান হিসেবে আমার মন হাসপাতালের সেই বিছানার পাশে পড়ে আছে। কিন্তু যে মানুষটি (খালেদা জিয়া) আপনাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁর সেই প্রিয় মানুষদের ফেলে আমি যেতে পারি না। তাই আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি।”

উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি আজ সকালে সিলেটে যাত্রাবিরতি করে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং পরিবারের সদস্যরা তাঁকে রাজকীয় সংবর্ধনা জানান। পরে সেখান থেকে বিশাল গাড়িবহর নিয়ে তিনি পূর্বাচলের জনসভায় যোগ দেন এবং সেখান থেকেই সরাসরি ছুটে যান মায়ের কাছে।

দীর্ঘ সময় পর মা ও ছেলের এই পুনর্মিলনীকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক বিশেষ আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

12

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

16

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

17

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

18

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

19

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

20