Global Sylhet24
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি : মির্জা ফখরুল

জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরো বিস্তৃত করে ভবিষ্যতে কিভাবে দলকে দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা মনে করি যে, খুব দ্রুতই আমরা চেষ্টা করব দলকে কাউন্সিলের দিকে যাওয়ার জন্য।

কবে নাগাদ কাউন্সিল কবে নাগাদ হতে পারে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটার জন্য আমাদের মিনিমাম কয়েক মাস সময় লাগবে। এরপর ঠিক করতে হবে কাউন্সিলের সময়।

বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ।

শনিবার গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টা ৪০ মিনিটে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।

চলে আড়াই ঘণ্টা।

বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, ৪৭ দিনে সরকারের কর্মসূচি সম্পর্কে দলের স্থায়ী কমিটির মতামত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কিছু কিছু সদস্য সেই সঙ্গে কিছু কিছু পরামর্শ দিয়েছেন।

জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

সর্বশেষ গত ৯ জানুয়ারি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

4

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

9

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

12

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

18

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

19

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

20