Global Sylhet24
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৮ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: রোড ম্যাপ প্রকাশ

দীর্ঘ ১৮ বছরের বিদেশি অবস্থান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার রোড ম্যাপ প্রকাশ করা হয়েছে। 

জানা গেছে, তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। নিরাপত্তার কারণে সরাসরি ঢাকায় না এসে সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে।

বিশ্বস্ত সূত্র জানায়, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে লন্ডন-সিলেট-ঢাকা রুট নতুন নয়। তারেক রহমানের আগমনের জন্য রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকেও নীরবে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। তার কন্যা জাইমা জারনাজ রহমানও তাঁর সঙ্গে দেশে আসতে পারেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। এ নিয়ে দলব্যাপী বিশেষ উচ্ছ্বাস বিরাজ করছে।

এর আগে, ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পরিস্থিতির পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন মামলায় তার সাজা বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি অব্যাহতি পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

1

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

17

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

18

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

19

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

20