গ্লোবাল সিলেট
প্রকাশ : Mar 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

জলমহাল লু টে র অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

জলমহাল দখল ও লুটপাটের অভিযোগে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদীর রাজুর পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জিএমএ মুক্তাদীর রাজুর দলীয় পদ স্থগিত করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।


 

এর আগে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ধলী বিল (হুরু হাওর) জলমহালের সেচে পানি কমিয়ে মাছ লুণ্ঠনের অভিযোগ উঠে মুক্তাদীর রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ হয়।


কনকপুর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রয়াত মো. ফজলুর রহমানের ভোগদখলে থাকা জলমহাল থেকে প্রায় ৮-১০ লাখ টাকার মাছ লুটে নেওয়ার অভিযোগ করেন উত্তরাধিকারী লন্ডন প্রবাসী তৌহিদুর রহমান।


তিনি বলেন, ধলী বিল জলমহাল নিয়ে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান। আদালতের আদেশে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদীর পক্ষে ভোগদখলের জন্য ইনজাংশন জারি হয়েছে। উচ্চ আদালত সিভিল রিভিশনে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ এবং চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।


তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তাদীর রাজু তার লোকজনকে দিয়ে জলমহালটি দখল করেন। তবে ১০ মার্চ রাত ১০টার দিকে স্থানীয় ছাত্র-জনতা অবৈধভাবে সেচ ও মৎস্য নিধনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিলে চারটি মেশিন দিয়ে পানি কমিয়ে আমাদের ৮-১০ লাখ টাকার মাছ লুটে নেওয়া হয়। আমি বিএনপির সিনিয়র নেতাদের জানিয়েছি। তারা বলেছেন আইনগত ব্যবস্থা নেবেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।


এ বিষয়ে জিএমএ মুক্তাদীর রাজু বলেন, কেন্দ্রীয় নির্দেশ দেওয়ার আগে দলের কর্মী হিসেবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতো। যে ঘটনা নিয়ে একটি নিউজ হয়েছে এর সত্যতা পাইনি। ঘটনাটি দুটি ইউনিয়নের। আমার নিজ ইউনিয়ন কাগাবলার নড়িয়া ও কনকপুরের ভাদগাও মধ্যে এই জলমহাল নিয়ে প্রতিবছর মারামারি হয়। এবারও একইভাবে হয়েছে। আমি এখানে কাউকে বলিনি দখল করতে কাউকে মারতে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছর ঘুরে আজ খুশির ঈদ

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

5

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

6

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

7

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

8

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

9

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

10

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

13

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

20