Global Sylhet24
প্রকাশ : Aug 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা - ইসি সানাউল্লাহ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, “আগামী মাস থেকে প্রবাসী ভোটারদের জন্য ভোটার শিক্ষা কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালাও চূড়ান্ত করা হয়েছে।”

প্রবাসী ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, “এই ভোটারদের জন্য পোস্টাল ব্যালট চালু করা চ্যালেঞ্জিং। কোনো আসনে যদি কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়, সেক্ষেত্রে ওই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দেওয়া হবে। কারণ, প্রতিটি এক লাখ প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালট পাঠাতে ব্যয় হবে প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা।”

তিনি আরও জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারাই আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

সানাউল্লাহ বলেন, “প্রবাসী ভোটারদের জন্য ব্যালটে প্রার্থী নাম থাকবে না, থাকবে শুধু প্রতীক। সময় বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে।”

তিনি জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে। প্রবাসী ছাড়াও দেশের ভেতরে আইনগত হেফাজতে থাকা ব্যক্তি, সরকারি কর্মচারী এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কমিশনের আজকের দিনের সভা মুলতবি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

2

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

9

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

10

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

11

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

17

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

18

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

19

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

20