Global Sylhet24
প্রকাশ : May 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিজ্ঞাবদ্ধ।

সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সভা আয়োজন করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে।

সিইসি বলেন, "আমরা সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিন তারা শপথ করেছেন যে কোনো প্রকার প্রভাবমুক্ত থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুসারে নির্বাচন পরিচালনা করবেন। অতীতের পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই আমাদের লক্ষ্য।"

তিনি বলেন, "আঠারো কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করবো সহি নিয়তে, সঠিকভাবে, আইন মেনে করবো। বিবেকের দায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি এবং করবো, ইনশাল্লাহ।"

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না—এ ধরনের রাজনৈতিক বিতর্কে আমরা জড়াতে চাই না। আমরা রাজনীতি পরিহার করে নিরপেক্ষভাবে কাজ করছি, এজন্য অনেকেই আমাদের ওপর অসন্তুষ্ট। সংস্কার কমিশনের যেসব সুপারিশে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, সেগুলো আমরা সচেতনভাবে এড়িয়ে চলছি।"

তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না। সকল সদস্য মিলে সিদ্ধান্ত নেওয়া হয় এবং কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না।"

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি জানান, "শপথ গ্রহণের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। নির্বাচন কমিশনের এখতিয়ার শুধু আদালতের নির্দেশনা অনুযায়ী গেজেট প্রকাশ করা। আদালতের নির্দেশ অনুযায়ী দশম দিনে আমরা গেজেট প্রকাশ করেছি।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

আজ মহান স্বাধীনতা দিবস

11

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

17

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

20