Global Sylhet24
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমাদের জনবান্ধব ও কল্যাণকর রাজনীতির চর্চা করতে হবে- এডভোকেট পাবেল চৌধুরী

শাল্লা প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২(দিরাই শাল্লা)  আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল,  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে (৩১ দফা) বাস্তবায়নে শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের মনুয়া ছব্বিসা,ছয়দেবপাশা,দামপুর গ্রামে দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে ,
  
গতকাল শনিবার (২৩ আগস্ট)  বিকেলে স্থানীয় গ্রামশাল্লা বাজারে  গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন,রাজনীতির মুল কথা হচ্ছে মানুষের সেবা করা, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করে আজ পর্যন্ত নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের সুখে দুঃখে  সেবা করার চেষ্টা করেছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে  থাকার চেষ্টা করবো। আমরা সবাই মিলে জনবান্ধন ও কল্যাণকর রাজনীতির চর্চা করবো  দূর্বৃত্তায়নের রাজনীতি পরিহার করে সম্প্রীতির রাজনীতি করে যাবো,তিনি দুঃখ করে বলেন আমরা হাওরবাসী অনেক বড় বড় নেতাদের জন্ম দিলে এলাকার শিক্ষা, যোগাযোগ, কৃষি সহ কোনো সেক্টরেই তারা আশানুরূপ উন্নয়ন করতে পারেননি, তাই এলাকার সার্বিক উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আপনাদের মুল্যবান ভোট  প্রদান করতে হবে। 


শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: আবু সাঈদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী ও শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান, শাল্লা উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সোয়েব হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমামুল হক, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলামিন মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, 


উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অনু মিয়া, উপজেলা কৃষক দল নেতা ডাক্তার আতাউর রহমান, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না। উপস্থিত ছিলেন, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল সরদার, শাল্লা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, দিরাই পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

1

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

2

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

13

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20