Global Sylhet24
প্রকাশ : Jun 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায়, দিরাইয়ের সোহম দাস ২য় স্থান অর্জন করেছে।

দিরাই প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ সংস্কৃতি (বালক) বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কৃতি শিক্ষার্থী সোহম দাস (১১)

 


সোহম দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার পিতা শুভ্র কান্তি দাস ও মাতা শিল্পী রানী দাস। এ অর্জনের মাধ্যমে দিরাই উপজেলায় এই প্রথম কোনো ছাত্র জাতীয় পর্যায়ে সংস্কৃতি বিভাগে প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত হলো।

 

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১ জুন সকালে রাজধানীর প্রাথমিক ও গণশিক্ষা ভবনে। সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হয়ে বিকাল ৩টায় ফলাফল ঘোষণা করেন মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী এই আনন্দঘন মুহূর্তে বলেন, “আমার চাকরি জীবনের বহুদিনের প্রত্যাশা আজ পূর্ণ হলো। এমন অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের।”

 

সোহমের বাবা শুভ্র কান্তি দাস বলেন, “আমার সন্তানের সাফল্যের জন্য গুরুকুলের সকল শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ। তবে বিশেষভাবে কৃতজ্ঞ জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তির প্রধান প্রশিক্ষক সুমনা তালুকদার রিম্পি ম্যাডামের প্রতি, যাঁর নিরলস ও সাবলীল প্রশিক্ষণে আজ আমার ছেলে জাতীয় পর্যায়ে বাংলা কবিতা আবৃত্তিতে এমন সাফল্য অর্জন করেছে।”

 

সোহমের এই অর্জন দিরাই তথা সারা সুনামগঞ্জ জেলায় শিক্ষা ও সংস্কৃতিচর্চায় নতুন দিগন্তের সূচনা করলো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

1

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

6

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

7

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

8

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

9

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

12

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20