গ্লোবাল সিলেট
প্রকাশ : Mar 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। আমরা জনগণের সঙ্গে থাকি। বিদেশের দালালি করি না। এটা নাকি আমাদের অন্যায়-অপরাধ। আজকে কেউ কেউ বলছে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু’র ষড়যন্ত্র চলছে এবং সেটি নাকি খুব সন্নিকটে। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা সংবাদ তুলে ধরা হচ্ছে। ছোট ছোট সংবাদগুলো বড় আকারে তুলে ধরা হচ্ছে। আসলে মিডিয়া ক্যু তো তাদের বিরুদ্ধেই হয় যাদেরকে মিডিয়া তৈরি করে। বিএনপি কিন্তু মিডিয়ার তৈরি নয়।

শুক্রবার রাজধানীর পল্লবীতে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারিবারিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী।

হাবিব উন নবী সোহেল বলেন, বিএনপি রাজপথের দল। রাজপথেই যার জন্ম। আমাদের শিকড় এদেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কী মিডিয়া ক্যু করবেন? আমাদের বিরুদ্ধে ৫ জন মিলে ক্যু করবেন? কিন্তু আমরা একশজন নিয়ে দাঁড়াবো। মিডিয়ার ভাই-বোনেরা আমাদের পক্ষে দাঁড়াবেন। তারা দেখেছেন গত ১৫ বছরে আমাদের ওপর কী হয়েছে? আবারও লড়াই হবে। প্রয়োজনে রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই হবে। আমাদের বিরুদ্ধে একটি পোস্ট করলে ১০টি পাল্টা পোস্ট করা হবে। আমাদের সকল নেতাকর্মীকে বলবো সেদিকেও খেয়াল রাখবেন। আমরা তো কারও দালাল নই।

অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ সভাপতি নুরুজ্জামান সরদার, ডি জেড বিন হাসান বিন সোহাগ, দপ্তর সম্পাদক কাজী আব্দুল আল মামুন, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদসহ রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক, পরিবারবর্গ ও পল্লবী এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুর রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিণী আহতদের পরিবার বর্গ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

5

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

6

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

7

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

8

আজ মহান স্বাধীনতা দিবস

9

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

10

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

11

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

15

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

16

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

17

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

18

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20