Global Sylhet24
প্রকাশ : Aug 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থাকা ৮টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে। একই সঙ্গে রাজধানীর উত্তরাতে শাহাব উদ্দিনের নামে ৩২ লাখ ৩৯ হাজার টাকার ৫ কাঠা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ ও প্লট জব্দ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত-পূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর তথ্য পাওয়া যায়। অ্যাকাউন্টগুলোতে বিপুল অর্থ জমা আছে। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। যেকোনো সময় এই টাকা উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে বলে অনুসন্ধানকালে স্পষ্ট হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৮টি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে স্থিতিকৃত ৮১,২৮,৩৬৭ টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ করা প্রয়োজন। একই সঙ্গে শাহাব উদ্দিনের নামে থাকা উত্তরার ৫ কাঠা জমি অন্যত্র হস্তান্তর হওয়া রোধে জব্দের আদেশ হওয়া আবশ্যক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

8

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

9

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

10

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

13

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

14

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

20