Global Sylhet24
প্রকাশ : Jun 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩ জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্থাপিত অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের বিতর্কিত ভূমিকা নিয়ে তদন্ত ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নে একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে কমিটির সভাপতি করা হয়েছে। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনগুলো নিয়ে দেশি-বিদেশি মহলে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন উঠেছে। নির্বাচনের নামে ভোটারদের মতামত উপেক্ষা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বিজয়ী করার অভিযোগ রয়েছে। এতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শঙ্কা করা হচ্ছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গণতন্ত্র সুরক্ষিত রাখা, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি প্রতিহত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে এবং ভবিষ্যতের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুপারিশ দিতে এই কমিটি গঠন করেছে।

কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অনুসন্ধান ও সুপারিশ প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

7

বছর ঘুরে আজ খুশির ঈদ

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

16

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20