Global Sylhet24
প্রকাশ : May 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপির সমাবেশে যা বললেন তামিম ইকবাল

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। শনিবার বিকেল তিনটা থেকে শুরু হওয়া এ সমাবেশে যোগ দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

সমাবেশে তামিম বলেন, চট্টগ্রাম থেকে খেলোয়াড় পাচ্ছি না, এই উত্তর আসলে সবাইকে দিতে হবে। আজ থেকে ১০ কিংবা ২০ বছর আগে, অনেকেই চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে প্রতিনিধিত্ব করতো। আশা করছি, আমরা আবারো ওই জায়গাটা ফেরত পাবো।

ভবিষ্যতে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবলসহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে চট্টগ্রাম থেকে আরও খেলোয়াড় পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তামিম।

সমাবেশে জনতার ভালবাসা ও সমর্থন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তামিম। বিকাল ৫টা নাগাদ তামিম পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। তখন মাইকে ঘোষণা হতে থাকে সমাবেশে তামিমের উপস্থিতির খবর। নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে স্বাগত জানান তাকে।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে মাঠে ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন তামিম। পরে দ্রুত তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্টে রিংও পরানো হয়। পরে দেশে-বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে এখন বেশ সুস্থ আছেন তামিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

8

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

12

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

13

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

16

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

17

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

18

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20