Global Sylhet24
প্রকাশ : Jun 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির সংঘর্ষে দুজন নিহতের জেরে উপজেলা কমিটি বিলুপ্ত, দুই নেতা সাময়িক বহিষ্কার

জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও বাড়ী ঘরে ভাংচুরের ঘটনার প্রেক্ষিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করে ঝিনাইদহ জেলা বিএনপি।


বৃহস্পতিবার (১২ জুন) বিকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘরে ভাংচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
একই সাথে কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আশরাফ হোসেন (মুহুরী) কে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সংঘর্ষ ও হামলা-ভাংচুরের সাথে জড়িত অন্য কেউ যদি থাকে, অধিকতর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও দুই নেতার সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 


উল্লেখ্য, গত ১ জুন কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ আলী নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত মহব্বত আলী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দুজন সহোদর দুই ভাই ছিলেন। চাঞ্চল্যকর ওই ঘটনার জেরে উভয়পক্ষের বাড়িঘরে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে বিষয়টি আমলে নিয়ে দলীয় উদ্যোগে তদন্ত শুরু করে জেলা বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

4

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

7

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

10

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

13

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

14

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

15

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

16

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

17

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

18

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

19

বছর ঘুরে আজ খুশির ঈদ

20